হারানো গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম চালিয়ে যাচ্ছে বিএনপি— উল্লেখ করে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই পরিবারের নেতৃত্বেই জনগণ দেশের হারানো গণতন্ত্র ফিরিয়ে আনবে।
রোববার রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরফাত রহমান কোকোর প্রথম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
অনুষ্ঠিনে বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, জিয়া পরিবার রাজনৈতিক প্রতিহিংসার শিকার হচ্ছে।
সভা শেষে প্রয়াত আরাফত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাত করা হয়।
আরে আগে, দুপুরে প্রয়াত কোকোর কবরের পাশে বসে কোরান তেলাওয়াত করেন তার মা খালেদা জিয়া। সকালে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপি নেতাকর্মীরা।
গত বছর ২৪ জানুয়ারি মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান কোকো।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: