রাজনীতি থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সরাতেই তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের নামে ষড়যন্ত্রমূলক মামলা দেয়া হয়েছে বলে মন্তব্য করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে কৃষক দলের কেন্দ্রীয় সম্মেলনে তিনি এ কথা বলেন।
ফখরুল বলেন, বিএনপি নেত্রী রাজপথে থাকলে সরকার ভয় পায় এজন্যই তার নামে মিথ্যা মামলা সাজানো হয়েছে।
সরকারকে অগণতান্ত্রিক আখ্যায়িত করে বিএনপির মহাসচিব বলেন, তারা দেশের মানুষের মধ্যে বিভক্তি সৃষ্টি করেছে যা দেশের উন্নয়ন চরম ভাবে ব্যহত করছে।
দেশের উন্নয়ন অব্যহত রাখতে এবং জঙ্গীবাদকে ঠেকাতে হলে বিরোধী দলকে সঙ্গে নিয়েই একটি জাতীয় ঐক্য সৃষ্টি করা প্রয়োজন বলে মনে করেন ফখরুল।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: