রাজনীতি

দলের গঠনতন্ত্রে পরিবর্তন আনছে আ’লীগ

আওয়ামী লীগ
আওয়ামী লীগ

দলের গঠনতন্ত্রে পরিবর্তন আনছে আওয়ামী লীগ— সৃষ্টি করা হবে নতুন কয়েকটি সম্পাদকীয় পদ। কলেবর বাড়তে পারে কেন্দ্রীয় কমিটির। এবারই প্রথম সকল জেলা সম্মেলনগুলো শেষ করে হতে যাচ্ছে দলটির জাতীয় সম্মেলন। এটি রেকর্ড বলছেন দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। তবে এ জন্য আগে হতে হবে সম্মেলন। সবকিছুর সিদ্ধান্ত নেবেন কাউন্সিলরা।

আগামী ২৮ মার্চ হতে যাচ্ছে আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন। শুরু হয়েছে প্রস্তুতি। দলের ধানমন্ডি কার্যালয়ে নিয়মিত বৈঠক করছেন দলের নেতারা। এগিয়ে চলেছে সম্মেলন প্রস্তুতির বিভিন্ন কমিটি গঠনের কাজ। সোমবার এমনি এক বৈঠকে অবশিষ্ট জেলা সম্মেলনগুলো দ্রুত সম্পন্ন করার সিদ্ধান্ত নেয়া হয়।

এবার সম্মেলনে দলের গঠনতন্ত্র পরিবর্তনের আভাস দিয়ে সৈয়দ আশরাফ বলেন, নতুন কিছু সংযোজন বা বিয়োজন সব নির্ভর করছে কাউন্সিলদের উপর।

বাঙালি মুক্তির প্রতিটি আন্দোলন, সংগ্রামে নেতৃত্ব দানকারী দল আওয়ামী লীগের এবারের সম্মেলন নতুন ইতিহাস রচনা করবে বলে আশা প্রকাশ করেন দলের সাধারণ সম্পাদক।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ