রাজনীতি

চেয়ারপারসনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা ষড়যন্ত্রমূলক: বিএনপি নেতারা

খালেদা জিয়া
খালেদা জিয়া

রাজনৈতিক প্রতিহিংসার অংশ হিসেবে সরকার বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের ষড়যন্ত্রমূলক মামলা দিয়েছে বলে আবারো অভিযোগ করেছেন দলটির নেতারা।

রাজধানীতে এক আলোচনায় বিএনপি নেতারা বলেন, প্রধান বিচারপতির বক্তব্যে সরকার বেকায়দায় পড়েছে।

একারণেই সরকারি দলের মন্ত্রী ও সাংসদরা প্রধান বিচারপতিকে কটাক্ষ করে কথা-বার্তা বলছেন— সরকার বিচার বিভাগকে কবজা করতে চায় বলেও অভিযোগ করেছেন বিএনপি নেতারা।

বিএনপি চেয়ারপানসন খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলায় সমন জারির পর থেকেই এর বিরুদ্ধে সরব হয়েছেন দলের নেতারা।

বুধবার দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির প্রতিষ্ঠাতা, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপানসন খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীর আলোচনায়ও দলের নেতারা এবিষয়ে সরকারের সমালোচনা করেন দলের সামসুজ্জামান দুদু ও দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

স্বেচ্ছাসেবক দলের এ আলোচনায় বিএনপি নেতারা বলেন, প্রধান বিচারপতির বক্তব্য সরকারের বিরুদ্ধে যাওয়ায় সরকারী দলের নেতা-কর্মীরা তার বিরুদ্ধে বিষোদগার করছেন।

সরকারের সব অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে দলীয় নেতা-কর্মীদের আহ্বান জানান রিজভী।

পরে, প্রয়াত আরাফাত রহমান কোকোর আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ