রাজনীতি

অন্যায়-অপকর্ম ঢাকতেই খালেদার নামে মামলা: রিজভী

রুহুল কবির রিজভী
রুহুল কবির রিজভী

নিজেদের অন্যায়-অপকর্ম ঢাকতেই সরকার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নামে রাষ্ট্রদ্রোহের মিথ্যা মামলা দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘গণতন্ত্র পুনরুদ্ধার সাংবিধানিক অধিকার সুরক্ষা ও জিয়া পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে’ অনুষ্ঠিত সমাবেশে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, মরহুম শেখ মুজিবুর রহমান প্রত্যক্ষভাবে স্বাধীনতা যুদ্ধে ভূমিকা রাখেননি। কিভাবে যুদ্ধ হয়েছে তিনি তাও দেখেননি।

জিয়া পরিবারকে ধংসের পায়তারা করছে সরকার বলেও জানান বিএনপির এ নেতা।

এদিকে, ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ড্যাবের এ আয়োজনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, জিয়া পরিবার ও বিএনপিকে টার্গেট করে ধ্বংস করার জন্য একটি মহল উঠেপড়ে লেগেছে।

দলের প্রতিষ্ঠাতার সমাধি অন্যত্র সরিয়ে নেয়ার সরকারি সিদ্ধান্তের সমালোচনা করে তিনি বলেন, জিয়াউর রহমানের মাজার সরানোর দুঃস্বপ্ন দেখছে। বুঝতে পেরেছে যে তাদের নেতার মাজার অনেক দূরে। তবে ওটাও এখানে আনতে পারে। আবার নতুন করে একটা জানাজার আয়োজন করলেই হয়। যাতে জিয়াউর রহমানের জানাজার চেয়ে বেশি লোক হয়। এটা হতেই পারে। আপনারা ওরগানাইজ করতে পারেন। লক্ষ কোটি লোক জিয়াকে ভালবাসেন এটা জিয়াউর রহমানের অপরাধ না।

এ সময় অবসর গ্রহণের পর সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় লিখে অপরাধ করেছেন মন্তব্য করে তার গ্রেপ্তার ও বিচার দাবি করেছেন বিএনপি নেতারা।

বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা ও সাম্প্রতিক সময়ে আবারো আলোচনায় আসা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সম্পর্কিত রায় নিয়ে বক্তব্য রাখে দলের অন্য নেতাদের দাবি, আওয়ামী লীগের ষড়যন্ত্র বাস্তবায়ন করতেই কাজ করেছিলেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক।

এ বি এম খায়রুল হকের গ্রেপ্তার এবং বিচার দাবিসহ প্রতিহিংসার রাজনীতি বাদ দিয়ে জনকল্যাণে কাজ করতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ