রাজনীতি

বিভক্তির রাজনীতি করছেন খালেদা জিয়া: হানিফ

মাহবুব-উল আলম হানিফ
মাহবুব-উল আলম হানিফ

দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন পরিকল্পিতভাবে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করে বিভক্তির রাজনীতি করছেন বিএনপি নেত্রী খালেদা জিয়া— বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ইউনাইটেড ইসলামিক পার্টির ৩য় সম্মেলনে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

হানিফ বলেন, মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে কথা বলে পাকিস্তানের বক্তব্যকেই সর্মথন করছেন বিএনপি নেত্রী। এ বিতর্ক তুলে দেশে বিভক্তির রাজনীতি করতে চাইছেন তিনি।

সম্মেলনে দলের প্রচার সম্পাদক হাছান মাহমুদ অভিযোগ করেন, বিএনপি, জামাতের দোসর। জানান, পেট্রোল বোমায় মানুষ হত্যার জন্য দলটির নেত্রী খালেদা জিয়াকে বিচারের মুখোমুখি হতে হবে।

ইউনাইটেড ইসলামিক পার্টির সম্মেলনে নেতারা আরো বলেন, মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে প্রশ্ন তোলে খালেদা জিয়া পাকিস্তানের অপকর্ম জায়েজ করতে চাইছেন।

ইতিহাস বিকৃতির ষড়যন্ত্র বন্ধ করতে বিএনপি নেতাদের প্রতি আহ্বান জানান তারা।

এদিকে, ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় দলের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, সংবিধান সম্পর্কে বিএনপির নেতাদের বক্তব্য অযৌক্তিক।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ