সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে বাঁচাতেই খালেদা জিয়ার নামে রাষ্ট্রদ্রোহ মামলা দেয়া হয়েছে— বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম সহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে তিনি এ কথা বলেন।
দেশের আদালতগুলোকে ব্যক্তিগত আদালতে পরিণত করা হচ্ছে অভিযোগ তুলে রিজভী বলেন, বিএপির চেয়ারপারসনের বিরুদ্ধে যে মিথ্যা মামলা দেয়া হয়েছে তাতে কোন রাষ্ট্রদ্রোহের উপাদান নেই।
বিএনপির চেয়াপারসনের বিরুদ্ধে দেয়া মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে কঠোর আন্দলনেরও হুশিয়ারী দেন বক্তারা।
এদিকে, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান বলেন, সাবেক বিচারপতি এবিএম খায়রুল হককে বাচাঁতে এবং জনগণের দৃষ্টিকে অন্যদিকে ধাবিত করতেই বিএনপির চেয়ারপারসনের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছে।
দেশে আইনের শাসনের ধ্বস নেমেছে উল্লেখ করে পুলিশের আলাদা বিভাগ চাওয়ার বিষয়টিকে কর্তৃত্ব পরায়ণ মনোভাবের শামিল বলে মন্তব্য করেন বিএনপির এ নেতা।