দলীয় কাউন্সিলকে সামনে রেখে খালেদা জিয়া ও তারেক রহমানকে খুশি করতে বিএনপি নেতারা বঙ্গবন্ধু সম্পর্কে বিষোদগার করছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার দুপুরে নোয়াখালীর বাণিজ্য কেন্দ্র চৌমুহনী বাজারে চার লেন বিশিষ্ট সড়কের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
বঙ্গবন্ধু সম্পর্কে বিষোদগারের নিন্দা জানিয়ে তিনি বলেন, দেশের মানুষ উন্নয়ন চায়। বর্তমান সরকার জনগণের জন্য বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। পৌরসভা নির্বাচনের মতো আগামীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনেও জনগণ আওয়ামী লীগের প্রার্থীদের নির্বাচিত করবে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: