রাজনীতি

ক্ষমতায় গেলে শহীদদের তালিকা হবে: নজরুল

 নজরুল ইসলাম খান
নজরুল ইসলাম খান

ক্ষমতায় গেলে একাত্তরের মুক্তিযুদ্ধে শহীদদের তালিকা করা হবে—এ কথা জানিয়ে বিএনপি নেতারা বলেন, তাদের প্রতি সম্মান এবং পরিবারকে সহায়তা দিতেই এ তালিকা হওয়া প্রয়োজন।

সোমবার রাজধানীতে এক প্রতিবাদ সভায় নেতারা এসব কথা বলেন।

তারা বলেন, রাজপথের আন্দোলনেই বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে দায়েরকৃত রাষ্ট্রদ্রোহের মামলার জবাব দেয়া হবে।

রোববার নয়াপল্টনের ভাসানী ভবনে কৃষক দলের এক প্রতিবাদ সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, একাত্তরে শহীদদের প্রতি সম্মান জানানো এবং তাদের পরিবারের সহযোগিতার জন্য তালিকা করা জরুরি।

শহীদদের সংখ্যা নিয়ে বিভ্রান্তি আছে বলে বিএনপি চেয়ারপারসন যে বক্তব্য দিয়েছেন তাতে রাষ্ট্রদ্রোহের ঘটনা ঘটেনি বলেও দাবি করেন তিনি।

সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদুও খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দেয়ায় সরকারের সমালোচনা করেন।

এর প্রতিবাদে ৩ দিনের কর্মসূচি ঘোষণা করেন তিনি।

এদিকে, জাতীয় প্রেসক্লাবে আরেক অনুষ্ঠানে দলের ভাইস চেয়ারম্যান হাফিজউদ্দিন বলেন, প্রধান বিচারপতির বক্তব্যের পর তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহাল হয়ে গেছে।

দ্রুত আরেকটি জাতীয় নির্বাচনও দাবি করেন তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ