গণতন্ত্রকে অবরুদ্ধ করে সরকার অন্যায়ভাবে ক্ষমতায় টিকে আছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, ৭২ থেকে ৭৫ পর্যন্ত জাসদের সহিংস কর্মকাণ্ডেরই ফসল আজকের জঙ্গিবাদ। এ সময় জাসদের গণবাহিনী সারাদেশে সন্ত্রাস ও ত্রাসের রাজত্ব কায়েম করেছিল।
বিএনপিকে দমনে সরকার ধর-পাকড় শুরু করেছে বলেও এ সময় অভিযোগ করেন বিএনপির এ নেতা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: