মুক্তিযুদ্ধের মীমাংসিত বিষয়গুলো নিয়ে যারা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুরে সুর মেলাচ্ছেন তাদের বিরুদ্ধেও দেশদ্রোহিতার মামলা হওয়া দরকার বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ।
বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
এ সময় তিনি অভিযোগ করেন, স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে না বলেই বিএনপি মুক্তিযুদ্ধকে নিয়ে বিতর্ক তৈরি করতে চায়।
পৃথিবীকে অবাক করে দিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এ অগ্রগতি মানতে পারছেন না বলেই খালেদা জিয়া দেশকে ব্যর্থ রাষ্ট্র বানাতে চান।
দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে জাতীয় ইস্যুতে সব দলগুলোকে এক হতে হবে—এ কথা উল্লেখ করে তিনি আরো বলেন, স্বাধীনতায় বিশ্বাস করে এমন সব দলগুলো রাজনৈতিক দৃশ্যপটে থাকলে এ ঐক্যের রাজনীতি সম্ভব নয়।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: