আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগেই জাতীয় পার্টি (জাপা) মন্ত্রি পরিষদ ছাড়ার চেষ্টা করবে বলে জানিয়েছেন কো-চেয়ারম্যান জি এম কাদের।
বুধবার সকালে রাজধানীর কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আগামী এপ্রিলে দলের কেন্দ্রীয় কাউন্সিল প্রস্তুতি কমিটির সভা শেষে তিনি এ কথা বলেন।
জিএম কাদের বলেন, দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ জাতীয় পার্টিকে প্রকৃত বিরোধী দল হিসেবে দেখতে চায়।
সরকারে থাকায় বিগত সিটি করপোরেশন ও পৌরসভা নির্বাচনে জনগণ জাতীয় পার্টিকে ভোট দেয়নি বলেও জানান তিনি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: