পুলিশের সাম্প্রতিক কর্মকাণ্ডে বিএনপির নেতাকর্মীসহ সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে বলে মন্তব্য করেন যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শুক্রবার বেলা সাড়ে ১১টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
এ জন্য পুলিশের বিরুদ্ধে আগামী মার্চে বিএনপির জাতীয় কাউন্সিলের জন্য ভেন্যূ নির্ধারণে গণপূর্ত বিভাগ অনুমতি দিলেও ঢাকা মহানগর পুলিশ দিচ্ছে না বলেও এ সময় অভিযোগ করেন তিনি।
বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, ভোটারবিহীন গদি আটকে রাখা শাসকগোষ্ঠী দেশকে চরম অরাজকতার লীলাভূমিতে পরিণত করেছে। সরকারের এজেন্ডা বাস্তবায়নে সদাতৎপর র্যা ব-পুলিশ কর্তৃক এখন সাধারণ মানুষকে নানাভাবে হয়রানি করা যেন গা সওয়া করে দেয়া হয়েছে।
তিনি বলেন, সরকারের প্রধানমন্ত্রী নিজেও বলেছেন এবং র্যা ব-পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা নিজ নিজ বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে খেদ প্রকাশ করে বলেছিলেন-‘আপনাদেরকে অস্ত্র দেয়া হয়েছে কী পকেটে রাখার জন্য, নাকি ব্যবহার করার জন্য?” সুতরাং জনগণের ঘাম নিংড়ানো পয়সার সেই অস্ত্র শেখ হাসিনার র্যা ব-পুলিশ প্রয়োগ করছে বিরোধী দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের ওপর।
আইনশৃঙ্খলা বাহিনী বেআইনি সংগঠনে পরিণত হওয়ায় জ্যামেতিক হারে অপরাধ বাড়ছে উল্লেখ জনগণ যে নিরাপত্তাহীনতার সংকটে পড়েছে তার জন্য সম্প্রতি পুলিশি আচরণকেই দায় করেন বিএনপি নেতারা।
এদিকে, আরেক অনুষ্ঠানে বিএনপির জাতীয় কাউন্সিলের মধ্য দিয়ে দলে পূর্ণজাগরণ সৃষ্টি হবে বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান।