স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ বাহিনীকে ঢালাওভাবে প্রসংশা করায় তারা বেপরোয়া হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা।
তারা বলেন, পুলিশই আওয়ামী লীগ সরকারকে বাঁচিয়ে রেখেছে। তথাকথিত উন্নয়নের নামে সরকার ফাঁকা বুলি ছুড়ছে। আসন্ন জাতীয় কাউন্সিল দলে নবজাগরণ সৃষ্টি করবে- এমন আশাবাদ দলটির নেতাদের।
শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় আওয়ামী লীগ ভুল ও অন্যায়ের রাজনীতি করছে দাবি করে বিএনপি'র সঙ্গে এর নানা পার্থক্য তুলে ধরেন দলটির নেতারা।
গণতন্ত্র ছাড়া উন্নয়ন সম্ভব নয় বলে এসময় মন্তব্য করেন বিএনপির যুগ্ম মহসচিব রুহুল কবির রিজভী বলেন, আসন্ন জাতীয় কাউন্সিল দলে নবজাগরণ সৃষ্টি করবে।
এদিকে, আলাদা অনুষ্ঠানে দেশে গণতন্ত্র না থাকায় পুলিশ এ রকম উদ্ধত আচরণ করছে বলে অভিযোগ করেন বিএনপির শীর্ষ নেতারা।
তথাকথিত উন্নয়নের নামে সরকার ফাকাঁ বুলি ছুড়ছে বলেও সমালোচনা করেন তারা।