পাকিস্তানের বোধদয় না হলে সম্পর্ক নিয়ে ভাববে বাংলাদেশ— জানিয়েছেন ১৪ দলের মুখপাত্র, স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম।
রোববার কেন্দ্রীয় ১৪ দলের সভা শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
এখনো কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সময় আসেনি—বিষয়টি সার্কের ফোরামে উত্থাপন করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ককে আহ্বান জানান তিনি।
যুদ্ধাপরাধীদের ফাঁসির রায়ের পর পাকিস্তানের প্রতিক্রিয়া এবং সম্প্রতি বাংলাদেশের কূটনীতিককে নাজেহালের বিষয়টিকে এদেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ হিসেবে দেখছে ১৪ দল। সভায় এর নিন্দাও জানানো হয়।
এছাড়া বিষয়টি নিয়ে বিএনপির নীরবতা আর মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে খালেদা জিয়া বক্তব্যকে ক্ষমাহীন অপরাধ হিসেবে আখ্যাও দেন নাসিম।
এর প্রতিবাদে আগামী ১৫ ফেব্রুয়ারি বিকেল ৪টায় রাজধানীতে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে মানববন্ধন কর্মসূচির ঘোষণা দেন ১৪ দলের মুখপাত্র।