দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ।
সোমবার রাজধানীতে ইউপি নির্বাচন নিয়ে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
সামনে কঠিন সময় আসছে—এ কথা উল্লেখ করে এরশাদ বলেন, দলের স্বার্থেই যোগ্য উত্তরসূরি নির্বাচন করা হয়েছে।
এ সময় তিনি নতুন প্রজন্মের হাতে ক্ষমতা ছেড়ে দিতে রওশন এরশাদকে আহ্বান জানান।
দলের মধ্যে একটি অংশ জাতীয় পার্টির নেতাকর্মীদের যৌথ সভায় না আসার নির্দেশনা দিয়েছিল বলেও অভিযোগ করেন এরশাদ।
জাতীয় পার্টির সামনে অপার সম্ভাবনা রয়েছে উল্লেখ করে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে দলের স্বার্থে কাজ করার আহ্বানও জানান তিনি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: