রাজনীতি

পাকিস্তান নতুন করে এদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত: ১৪ দল

১৪ দল
১৪ দল

বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে তখন পাকিস্তান নতুন করে এদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।

মঙ্গলবার সকালে কর্মসূচি সফল করতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সভা করেন নগর ১৪ দলের নেতারা।

সভায় নাসিম বলেন, একাত্তরের পরাজয়ের গ্লানি আজও ভুলতে পারেনি পাকিস্তান।

যুদ্ধাপরাধীর ফাঁসির পর পাকিস্তানের প্রতিক্রিয়া, সম্প্রতি বাংলাদেশি কূটনীতিককে হয়রানি ও মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বক্তব্যের প্রতিবাদে আগামী ১৫ ফেব্রুয়ারি বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত রাজধানীতে মানববন্ধন করবে ১৪ দল।

নগর সমন্বয়ক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া জানান, গাবতলী থেকে যাত্রাবাড়ি পর্যন্ত ১৪টি স্পটে কেন্দ্রীয় নেতারা এ মানববন্ধন অংশ নেবেন।

মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকলকে এ মানবন্ধনে অংশ নেয়ার আহ্বান জানান মুখপাত্র নাসিম।

তিনি বলেন, পাকিস্তান বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে— তাদের সঙ্গে সুর মিলিয় বিএনপি নেত্রী মুক্তিযুদ্ধের সংখ্যা নিয় কথা বলছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ