শাসনতন্ত্রে শূন্যতা এবং সরকারের ব্যর্থতার কারণেই বিচারপতিরা দ্বন্দ্বে জড়িয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।
বুধবার জাতীয় প্রেসক্লাবে এক প্রতিবাদ সভায় এ মন্তব্য করেন নোমান।
বিচারাঙ্গনকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে রাষ্ট্রপতির হস্তক্ষেপও কামনা করেছেন তিনি।
সরকার নিজেদের ক্ষমতাকে পাকাপোক্ত করতে বিএনপি চেয়ারপারসনসহ অন্যান্য নেতা-কর্মীদের নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে বলে অভিযোগ করেন তিনি।
এ সময় নোমান বলেন, আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচার সরকারের পতন ঘটিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠা করবে বিএনপি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: