রাজনীতি

নতুন নেতৃত্বে আবার জেগে উঠেছে জাপা: এরশাদ

এরশাদ
এরশাদ

জাতীয় পার্টিতে (জাপা) কোনো ভুল বোঝাবুঝি নেই—উল্লেখ করে নতুন নেতৃত্বে দল আবার জেগে উঠেছে বলে মন্তব্য করেছেন দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। এখন দলকে নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে বলেও জানান তিনি।

বুধবার বিকালে রাজধানী কাকরাইল যুব সংহতি আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এরশাদ বলেন, নতুন নেতৃত্বে জাতীয় পার্টি জেগে উঠেছে— লাঙ্গলকে ভোট দিয়ে মানুষ এখন মুক্তি পেতে চায়।

ভাই জিএম কাদেরের নেতৃত্বেই দলীয় কর্মীদের জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত হওয়ার আহবান জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত কো-চেয়ারম্যান জিএম কাদের বলেন, আগামীতে জাতীয় পার্টি ৩০০ আসনে নির্বাচন করবে।

যথাযথ বিরোধী দল না থাকায় দেশে যে রাজনৈতিক শুন্যতা তৈরি হয়েছে জাতীয় পার্টিকে তা কাজে লাগাতে হবে—উল্লেখ করে আগামীতে ৩০০ আসনে নিবার্চন করবেন বলে জানিয়ে যুব সমাজকে দলের পক্ষে কাজ করার আহবান জানান নতুন কো-চেয়ারম্যান।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ