রাজনীতি

বিএনপির গঠনতন্ত্রে পরিবর্তন, তারেকের পদেও নির্বাচন

 তারেক রহমান
তারেক রহমান

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে চেয়ারপারসন পদে নির্বাচনের সঙ্গে সিনিয়র ভাইস চেয়ারম্যান পদেও নির্বাচনের লক্ষ্যে দলীয় গঠনতন্ত্রের প্রয়োজনীয় সংশোধনীর অধিকার দেয়া হয়েছে—জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত কর্মকতা মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

এটা করার জন্য দলের চেয়ারপারসনকে অনুরোধ করা হয়েছিল বলে জানান ফখরুল।

বিএনপির আসন্ন জাতীয় কাউন্সিলে চেয়ারপারসনের মতো সিনিয়র ভাইস চেয়ারম্যান পদেও নির্বাচন করতে গঠনতন্ত্র সংশোধন করেছে দলটি।

তিনি বলেন, স্থায়ী কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে চেয়ারপারসন দলের গঠনতন্ত্রের ১৯ ক ধারায় প্রয়োজনীয় সংশোধনী অনুমোদন করেছেন।

দীর্ঘ ছয় বছর আগে সর্বশেষ কাউন্সিলে খালেদা জিয়াকে চেয়ারপারসন পদে রেখে সিনিয়র ভাইস চেয়ারম্যান পদ তৈরি করে সেখানে তার বড় ছেলে তারেক রহমানকে বসানো হয় তবে ওই পদে নির্বাচনের কোনো নিয়ম এতোদিন গঠনতন্ত্রে ছিল না।

বুধবার স্থায়ী কমিটির বৈঠকে দলটি গঠনতন্ত্র সংশোধনের সিদ্ধান্ত নেয়।

ফখরুল জানান, জাতীয় স্থায়ী কমিটির সভায় সংশোধিত গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন পরিচালনার জন্য একটি নির্বাচন কমিশন গঠন করা হয়েছে, যার চেয়ারম্যান করা হয়েছে প্রবীণ নেতা স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, কমিশনের সদস্য হিসেবে রয়েছেন ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হারুন-আল রশিদ ও সদস্য সচিব করা হয়েছে দলের নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার আমীনুল হককে।

তিনি আরো বলেন, কাউন্সিল সফল করতে খালেদা জিয়ার নেতৃত্বে সম্মেলন প্রস্তুতি কমিটি এবং ১১টি উপকমিটি গঠন করা হয়েছে।

এরমধ্যে অভ্যর্থনা উপকমিটির আহবায়ক মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঘোষণাপত্র ও গঠনতন্ত্র সংশোধন উপকমিটির আহবায়ক তরিকুল ইসলাম, শৃঙ্খলা ও সেবা উপকমিটির আহবায়ক আসম হান্নান শাহ, ব্যবস্থাপনা ও প্রচার উপকমিটির আহ্বায়ক গয়েশ্বর চন্দ্র রায়, ড্রাফটিং উপকমিটির আহ্বায়ক নজরুল ইসলাম খান, আন্তর্জাতিক সম্পর্ক উপকমিটির আহ্বায়ক সাংবাদিক শফিক রেহমান, প্রকাশনা উপকমিটির আহ্বায়ক ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, চিকিৎসা সেবা উপকমিটির আহ্বায়ক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, দপ্তর ও যোগাযোগ উপকমিটির আহ্বায়ক যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও সাংস্কৃতিক উপকমিটির আহ্বায়ক গাজী মাজহারুল আনোয়ার।

এছাড়া অর্থ উপকমিটিও থাকবে— তবে এর আহ্বায়কের নাম এখনও নির্ধারণ হয়নি বলে জানান ভারপ্রাপ্ত মহাসচিব।

কাউন্সিলের স্থান চূড়ান্ত না হওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে ফখরুল বলেন, ১৯ মার্চ আমাদের জাতীয় কাউন্সিল হবে— আমরা তারিখ ঘোষণা করেছি ভেন্যু আমরা তিন জায়গাতে চেয়েছি, এখনো আমরা পুরোপুরি নিশ্চিত হতে পারেনি আশা করছি দুই-একদিনের মধ্যে সম্পূর্ণ নিশ্চিত হতে পারব।

স্থায়ী কমিটির বৈঠকে বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়েরের নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, কেন্দ্রীয় নেতা রুহুল কবির রিজভী, ফজলুল হক মিলন, আবদুস সালাম, খায়রুল কবির খোকন, আবদুস সালাম আজাদ, শামীমুর রহমান শামীম, কাজী আবুল বাশার, হেলেন জেরিন খান, সাইমুম বেগম, আবুল কালাম আজাদ, ফোরকান-ই আলম উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত: দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জনের পর সরকারবিরোধী আন্দোলনে বিএনপির ব্যর্থতার মধ্যে দলের শীর্ষ নেতৃত্ব নিয়ে নানা গুঞ্জনের মধ্যেই এ সিদ্ধান্ত আসল। খালেদা জিয়ার ছেলে তারেক কয়েক ডজন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে গত আট বছর ধরে লন্ডনে অবস্থান করছেন। সেখান থেকেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২০০৯ সালে ৮ ডিসেম্বের কাউন্সিলে বক্তৃতা করেন তিনি।

আগামী ১৯ মার্চ দলের কেন্দ্রীয় সম্মেলনের ঘোষণা দিয়েছে বিএনপি। বিএনপির আবেদনে গণপূর্ত অধিদপ্তর সোহরাওয়ার্দী উদ্যান ব্যবহারের অনুমতি দিলেও পুলিশের অনুমতি এখনো মেলেনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ