পাকিস্তান উদ্দেশ্যপ্রণোদিতভাবে এদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে— যা বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ার দিয়েছেন ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।
বৃহস্পতিবার রাজধানীতে ১৫ ফেব্রুয়ারির মানববন্ধন কর্মসূচি সফল করতে সকালে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে পেশাজীবী, সাংস্কৃতিক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করে নেতারা এ মন্তব্য করেন।
একাত্তরে পাকিস্তানের গণহত্যা আড়াল করার লক্ষ্যেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্ন তুলেছেন—
সভায় পেশাজীবী সংগঠনের নেতারা বলেন, সম্প্রতি পাকিস্তানের কর্মকাণ্ডের ফলে দেশটির সঙ্গে সম্পর্ক রাখার কোনো যৌক্তিকতা নেই।
বলেন, পাকিস্তানের পণ্য বর্জন করা উচিত।
এসময় ১৪ দল নেতারা অভিযোগ করেন, পাকিস্তান একাত্তরে পরাজয়ের গ্লানি আজও ভুলতে পারেনি— তাই এখনো এদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আর এক্ষেত্রে এদেশীয় দোসর হিসেবে কাজ করছে খালেদা জিয়া।