কর্মসূচীর নামে যারা সন্ত্রাস, নাশকতা আর জঙ্গি কার্যক্রম করে তাদেরকে সঠিক রাজনৈতিক পাঠদানের পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।
বৃহস্পতিবার রাজধানীতে রাজনৈতিক কর্মীদের জন্য প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বর্তমানে রাজনীতির চরম অবক্ষয় ঘটছে— উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, এ অবস্থা থেকে বেরিয়ে আসতে নতুন কর্মীদের সঠিক দিক নির্দশনা দিতে প্রশিক্ষনের বিকল্প নেই।
এছাড়া শ্লোগানমুখর আর দোষারোপের রাজনীতি থেকে বের হয়ে জনমনে আস্থার জায়গা তৈরি করার তাগিদও দেন তিনি।
প্রশিক্ষণে, রাষ্ট্র, গণতন্ত্র, রাজনীতি, গণতন্ত্র, ইতিহাস, নির্বাচনী ক্যাম্পেইন বিষয়ে আলোচনা হয়।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: