রাজনীতি

কমিশন সরকারের আজ্ঞাবহ হলে বির্তকিত হবে নির্বাচন

আব্দুল্লাহ আল নোমান
আব্দুল্লাহ আল নোমান

সরকারের আজ্ঞাবহ হয়ে নির্বাচন কমিশন কাজ করলে অতীতের মতো আসন্ন ইউনিয় পরিষদ নির্বাচন বির্তকিত হবে বলে আশংকা প্রকাশ করেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় নির্বাচনের নামে প্রহসন হচ্ছে বলে কমিশনের সমালোচনা করে তিনি এ কথা বলেন।

বিএনপি নির্বাচন বিমুখ দল নয়—তাই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করবে এ কথা উল্লেখ করে নোমান বলেন, বির্তকিত নির্বাচন কমিশন দিয়ে নির্বাচন অবাধ-সুষ্ঠ হবে না।

সেই জন্য কমিশনের প্রতি নির্বাচনী সুষ্ঠ পরিবেশ সৃষ্টির আহ্বান জানান বিএনপির এ নেতা।

বিএনপির জাতীয় কাউন্সিল নিয়ে সরকার যতোই ষড়যন্ত্র করুক নির্ধারিত সময়েই তা অনুষ্ঠিত হবে বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন বিএনপির নেতারা।

এদিকে, রাজধানী নয়াপল্টন বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে বাংলাদেশ সাংস্কৃতিক একাডেমি আয়োজিত আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহাবুবুর রহমান বলেন, ইউপি নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করলেও কমিশনের প্রতি কোন ভরসা পাচ্ছে না।

সরকারের কোনো ষড়যন্ত্রই বিএনপির কাউন্সিলে বাধাঁ সৃষ্টি করতে পারবে না বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন নেতারা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ