রাজনীতি

দেশের স্বার্থ বিকিয়ে রামপালে বিদ্যুৎকেন্দ্র স্থাপন, অভিযোগ রিজভীর

রুহুল কবির রিজভী
রুহুল কবির রিজভী

ভারতপ্রীতির কারণে দেশের স্বার্থকে বিকিয়ে দিয়ে সুন্দরবনকে ধ্বংস করতে রামপালে সরকার তাপ বিদ্যুৎকেন্দ্র স্থাপন করছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত আলোচনা সভায় এ অভিযোগ করেন তিনি।

রিজভী বলেন, বিশ্বের অন্যান্য দেশ যেখানে প্রাকৃতিক সম্পদ রক্ষায় বিভিন্ন ব্যবস্থা নিচ্ছে সেখানে শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকতে প্রতিবেশী এ দেশটির সকল অযৌক্তিক দাবি মেনে নিচ্ছে সরকার।

বিদ্যুৎ কেন্দ্র যাতে স্থাপিত না হয় সেজন্য যেসব আন্দোলন করা হচ্ছে দমন পীড়নের মাধ্যমে তা স্তব্ধ করে দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপির এ নেতা।

সকল ভয় ভীতির ঊর্ধ্বে উঠে সুন্দরবন রক্ষায় দলমত নির্বিশেষে এগিয়ে আসার আহবান জানান তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ