রাজনীতি

মাহমুদুরের মুক্তিতে প্রধান বিচারপতির হস্তক্ষেপ কামনা, রিজভীর

রুহুল কবির রিজভী আহমেদ
রুহুল কবির রিজভী আহমেদ

দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান মুক্তিতে প্রধান বিচারপতির হস্তক্ষেপ কামনা করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

সোমবার রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

রিজভী বলেন, একজন মানুষকে কারাগারে বন্দি রেখে কষ্ট দিতে সরকারের ক্রোধ পরিতৃপ্ত করার সহযোগী হিসেবেই সিএমএম দায়িত্ব পালন করলেন।

সিএমএম দু’সপ্তাহ ধরে মাহমুদুর রহমানের পিডব্লিউ প্রত্যাহার করতে অপেক্ষা করেছেন সরকারকে সুযোগ দেয়ার জন্য— পুরনো একটি মিথ্যা মামলায় মাহমুদুর রহমানের নাম জড়িয়ে তাকে দীর্ঘদিন আটকিয়ে রাখা হয় এটি এদেশের বিচারিক ইতিহাসে এক ন্যাক্কারজনক কালো অধ্যায় ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিমউদ্দিন আলম, সহ দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি ও আসাদুল করিম শাহীন প্রমুখ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ