রাজনীতি

শহীদ মিনারে যাবেন বিএনপি চেয়ারপারসন

দুই দিনের কর্মসূচি ঘোষণা

খালেদা জিয়া
খালেদা জিয়া

মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণার পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শহীদ মিনারে যাবেন বলে নিশ্চিত করেছে দলটি।

বুধবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানান।

কর্মসূচির মধ্যে রয়েছে- ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার শ্রদ্ধা জ্ঞাপন। ওইদিন ভোর ৬টায় আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন দলের ভারপ্রাপ্ত মহাসচিবের নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা।

এরপর তারা শহীদ মিনারের উদ্দেশে পদযাত্রা করবেন এবং শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন।

এবছর ২১ ফেব্রুয়ারি ভোর ৬টা থেকে কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে বিএনপি কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হবে।

কর্মসূচির দ্বিতীয় দিন ২২ ফেব্রুয়ারি রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিটিউট অব বাংলাদেশে (আইইবি) অমর একুশের আলোচনা সভা করবে দলটি।

প্রসঙ্গত: দশম সংসদ নির্বাচনের প্রথম বর্ষপূর্তিতে কর্মসূচি ঘোষণার পর গতবছর ৩ জানুয়ারি গুলশানের কার্যালয়ে গিয়ে পুলিশের বাধায় সেখান থেকে বের হতে পারেননি খালেদা জিয়া। ৫ জানুয়ারি পুলিশি বাধায় কর্মসূচি পালনে ব্যর্থ হয়ে সারাদেশে লাগাতার অবরোধের তিনি সেখানেই অবস্থান শুরু করেন। পরে পুলিশ বেষ্টনি তুলে নিলে তিনি কার্যালয়েই অবস্থান করেন।

সারাদেশে রাজনৈতিক অস্থিরতা ও নাশকতার মধ্যে ওইসময় টানা ৯২ দিন ওই কার্যালয় থেকে বের হননি খালেদা। এ কারণে গতবছর ২১ ফেব্রুয়ারি শহীদ মিনারেও যাননি। ওইদিন সকালে তার উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরীর নেতৃত্বে শহীদ মিনারে শ্রদ্ধা জানায় বিএনপির একটি প্রতিনিধি দল। এরপর গতবছর ২৬ মার্চ স্মৃতিসৌধে না গিয়ে আরেক দফা সমালোচনার মুখে পড়েন বিএনপির এ শীর্ষ নেতা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ