তত্ত্বাবধায়ক সরকারের আমলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিশেষ সংস্থার সরবরাকৃত সংবাদ পরিবেশনের দায়ে ডেইলী স্টার সম্পাদক পদ থেকে মাহফুজ আনাম পদত্যাগের দাবি করেছেন আওয়ামী লীগের প্রচার প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টি আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মিথ্যা সংবাদের প্রকাশের কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার হতে হয়েছিলো—উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, মাহফুজ আনামসহ যারা মিথ্যা সংবাদ পরিবেশন করেছিলেন এর দায়ভার এখন তাদের নিতে হবে।
এছাড়া বিএনপি আসন্ন কাউন্সিল নিয়ে তিনি বলেন, সরকার ও আওয়ামী লীগ বিএনপির কাউন্সিলে সহযোগিতা দিতে প্রস্তুত। তবে বিএনপি নেত্রী দল থেকে বিচ্ছিন্ন হবার ভয়ে কাউন্সিল না করার পায়তার করছেন বলেও জানান আওয়ামী লীগের এ নেতা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: