রাজনীতি

সরকারের প্রভাবেই বিএনপি নেতাকর্মীদের মিথ্যা মামলা ঝুলে আছে: হান্নান

হান্নান শাহ
হান্নান শাহ

বিচার বিভাগের উপর সরকারের প্রভাব থাকায় বিএনপি নেতাকর্মীদের নামে করা মিথ্যা মামলা ঝুলিয়ে রাখা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ।

সোমবার জাতীয় প্রেসক্লাবে কনফারেন্স রুমে ‘খালেদা জিয়া ও তারেক রহমানের নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও বিএনপি স্থায়ী কমিটির সদস্যা মির্জা আব্বাসের মুক্তির দাবিতে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে এ কথা বলেন তিনি।

দেশে বিচার বিভাগ নিয়ে কথা বললেই আদালত অবমাননার অভিযোগ আনা হয়- এ মন্তব্য করে হান্নান শাহ বলেন, বিচার বিভাগ এভাবে চলতে থাকলে এর উপর মানুষের আস্থা একেবারে নষ্ট হয়ে যাবে।

তিনি বলেন, সরকার তার অপকর্ম ঢাকতে জনগণের মতামতের তোয়াক্কা না করে নিজেদের ইচ্ছামত দেশ চালাচ্ছে।

বিএনপির এ নেতা আরো বলেন, বর্তমান সরকার বিএনপির বিভিন্নপর্যায়ের নেতাকর্মীদের নামে ৫০ হাজার মামলা দিয়েছে—এ অভিযোগ করেছেন দলের স্থায়ী কমিটির সদস্যা আসম হান্নান শাহ।

তিনি বলেন, বর্তমান সরকারের কয়েকজন উকিল আছেন তারা মামলা দিতে ওস্তাদ—আমরা হয়তো চারজন কোথাও বসে কথা বলছি, উকিলরা বলে দিলেন যে আমরা নাশকতার ছক তৈরি করছি। আওয়ামী লীগের উকিলেরা মামলা সাজাতে জানে তবে এর পরিণাম খারাপ হবে সেদিন আর বেশি দূরে নয়।

তিনি আরো বলেন, তত্ত্বাবধায়ক সরকারের আমলে আওয়ামী লীগের নামে সাড়ে ৭ হাজার মামলা ছিলো— কিন্তু সব মামলায় আওয়ামী লীগ নেতাকর্মীরা খালাস পেয়েছেন অথচ আমাদের নামে এক হাজারও মামলা ছিলা না বর্তমানে ৫০ হাজার মামলা দিয়ে আমাদের হয়রানি করা

হচ্ছে

এ সময় হান্নান শাহ বলেন, এ জালিম সরকারকে আমরা না হটাতে পারলে মামলা থেকে মুক্তি পাবো না।

তিনি আরও বলেন, প্রধান বিচারপতি সাহেব যে রায় দিয়েছেন তা সঠিক এ রায় অনুযায়ী বর্তমান সরকার অবৈধ। অবসরে রায় লেখা সঠিক নয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ