রাজনীতি

সরকার-ইসি যমজ ভাই: রিজভী

রুহুল কবির রিজভী
রুহুল কবির রিজভী

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিএনপির প্রার্থীদের নানাভাবে হয়রানি করা হচ্ছে— অভিযোগ করে দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সরকার ও নির্বাচন কমিশন (ইসি) যমজ ভাইয়ের মতো একযোগে কাজ করছে।

মঙ্গলবার সকালে রাজধানীর নয়াপল্টনের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়ন জমাদানে বাধা দিচ্ছে সরকার দলীয় লোকেরা। অনেক ইউনিয়ন পরিষদে বিএনপি প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারেননি। কোথাও হামলা হয়েছে প্রার্থীদের ওপর। এ ধরনের ঘটনা ঘটেছে—এমন ইউনিয়নগুলোর নামও লিখিতভাবে জানিয়েছে বিএনপি।

এছাড়া, মামলা ও গ্রেপ্তারের মাধ্যমেও ভয়ভীতি দেখানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

বিএনপির এ নেতা আরো বলেন, এই সরকারের অধীনে নির্বাচন মানেই দখলবাজি আর কেড়ে নেয়ার মহোৎসব। সুতরাং যে নির্বাচনী প্রহসন করবে, তার উপযুক্ত জবাব হবে সম্মিলিতভাবে ব্যাপক প্রতিরোধ গড়ে তোলা বলেও জানান রিজভী।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ