রাজনীতি

১/১১ আগে আ’লীগ- বিএনপি নেতাদের বিচার দাবি: হান্নান শাহ

হান্নান শাহ
হান্নান শাহ

এক-এগারোর সময় মাইনাস টু ফরমূলার সঙ্গে জড়িত আওয়ামী লীগ ও বিএনপি নেতাদের বিচার দাবি করেছেন বিএনপি নেতা আ স ম হান্নান শাহ।

বুধবার রাজধানীতে এক আলোচনায় এ কথা বলেন তিনি।

এসময় ডেইলি স্টার পত্রিকার সম্পাদকের বিচারের আগে তৎকালীন ডিজিএফআইয়ের কর্মকর্তাদের বিচার হওয়া উচিৎ বলেও মন্তব্য করেন তিনি।

নিজেদের জন্য হুমকি মনে করায় আওয়ামী লীগ গণমাধ্যম বন্ধের পাঁয়তারা করছে বলেও অভিযোগ করেছেন বিএনপির এ নেতা।

এক-এগারোর সময় ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারে ডিজিএফআইয়ের পাঠানো সংবাদ যাচাই-বাছাই ছাড়া প্রকাশের ঘটনায় সংবিধান লঙ্ঘনের দায়ে মাহফুজ আনামসহ অন্যান্য সম্পাদকদের বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহ এ সর্ম্পকে বলেন, সামরিক গোয়েন্দা সংস্থার চাপে সংবাদ প্রকাশ করে সম্পাদকরা যদি সংবিধান লংঘন করেন তাহলে আগে ওই সংস্থার সঙ্গে জড়িতদের বিচার হওয়া উচিৎ।

এক-এগারোর সময় মাইনাস টু ফর্মূলার সঙ্গে জড়িত রাজনীতিবিদদের বিচারও দাবি করেন তিনি।

এদিকে, নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে নিজ দল সমর্থিত প্রার্থীদের বিজয়ী করতে নানা অপকৌশল নিচ্ছে আওয়ামী লীগ।

সরকারের মুখোশ উন্মোচন করতেই বিএনপি এ নির্বাচনে অংশ নিচ্ছে বলে এক প্রশ্নের জবাবে জানান রিজভী।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ