দেশকে অভ্যন্তরীণ পরাধীনতাসহ দুই জোটের অসুস্থ রাজনীতি থেকে মুক্ত করে উপনিবেশিক ধাঁচের রাজনীতি ও রাষ্ট্র ব্যবস্থাপনা পরিবর্তনের মাধ্যমে তৃতীয় শক্তির উত্থান জরুরি।
বৃহস্পতিবার সকালে ঢাকা মহানগর নাট্যমঞ্চে অনুষ্ঠিত জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির কেন্দ্রীয় ত্রি-বার্ষিক কাউন্সিলের আলোচনায় একথা জানান দলটির সভাপতি আ স ম আবদুর রব।
দেশের রাজনীতিতে আজ এক অস্বাভাবিক ও অস্বস্তিকর পরিবেশ বিরাজ করছে উল্লেখ করে তিনি বলেন, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পথ রুদ্ধ করা হয়েছে।
জঙ্গিবাদ ইস্যুকে রাজনৈতিক স্বার্থে অতিরিক্ত ব্যবহারের কারণে বিশ্বে বাংলাদেশকে জঙ্গিবাদ রাষ্ট্র হিসেবে পরিচিতি দিয়েছে সরকার বলেও ক্ষোভ প্রকাশ করেন তিনি।
এসময় দেশের সকল রাজনৈতিক দল, পেশাজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে সংলাপের মাধ্যমে ক্ষমতার কার্যকর বিকেন্দ্রীকরণেরও আহ্বান জানানো হয়।
এর আগে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্ধোধন করা হয়।