রাজনীতি

দলীয় প্রতীকে নির্বাচন দিয়ে ধোঁকা দিচ্ছে সরকার

খন্দাকর মাহবুব হোসেন
খন্দাকর মাহবুব হোসেন

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন দলীয় প্রতীকে দিয়ে জনগণ এবং বিশ্ববাসীকে ধোঁকা দিচ্ছে সরকার বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দাকর মাহবুব হোসেন।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

দলীয় প্রতীকের নির্বাচন প্রহসন ও ষড়যন্ত্রমূলক— উল্লেখ করে খন্দাকর মাহবুব হোসেন বলেন, ইউপি নির্বাচনে আওয়ামী সন্ত্রাসী ও পুলিশবাহিনী হস্তক্ষেপ করলে যে বিশৃঙ্ঘল পরিস্থিতি তৈরি হবে।

এ পরিস্থিতি সামাল দেয়া সরকারের পক্ষে কঠিন হবে হুশিয়ারি প্রকাশ করে সরকার পতনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান বিএনপি চেয়ারপারসনের এ উপদেষ্টা।

এদিকে, বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন ও চলমান রাজনীতি নিয়ে সংবাদ সম্মেলনে শুরুতেই বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে সম্প্রতি তথ্যমন্ত্রীর বক্তব্যের তীব্র সমালোচনা করেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ্ঞাবহ নির্বাচন কমিশন সরকারের এজেন্ডা বাস্তবায়ন করতেই ইউপি নির্বাচনে আইন শৃঙ্খলাবাহিনীর সংখ্যা কমানোর নির্দেশ দিয়েছে— এ কথা উল্লেখ করে রিজভী বলেন, আওয়ামী সন্ত্রাসীদের ভয়ে বিএনপি প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারেননি।

পৌর নির্বাচনের অনিয়মের অভিযোগ তুলে শাসক দলের প্রার্থীদের জিতিয়ে দিতেই নির্বাচন কমিশন আইন শৃঙ্খলাবাহিনীর সংখ্যা কমানোর নির্দেশ দিয়েছে বলেও অভিযোগ করেন বিএনপির এ নেতা।

এ সময় বিএনপি নেতারা হুশিয়ারি দিয়ে বলেন, ইউপি নির্বাচনে ক্ষমতাসীনরা হস্তক্ষেপ করলে তুমুল আন্দোলন শুরু হবে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ