বিএনপি তৃণমূল নেতা-কর্মীদের সংগঠিত করতে ব্যর্থ হওয়ায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের খুঁজে পাচ্ছে না এ মন্তব্য করেছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।
এ সময় আওয়ামী লীগের এ নেতা বলেন, নিজেদের নেতৃত্বে সংকটকে আড়ালের পাশাপাশি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই নির্বাচন কমিশনকে দোষারোপ করছেন দলটির নেতারা।
শনিবার সকালে রাজধানীর শিল্প কলা একাডেমিতে এক আলোচনায় মন্ত্রী এসব কথা বলেন।
এসময় যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া রায় আপিল বিভাগে বহাল থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: