রাজনীতি

সরকারের হয়ে দখলদারিত্বের কাজ করছে ইসি, অভিযোগ রিজভীর

রুহুল কবির রিজভী
রুহুল কবির রিজভী

নির্বাচন কমিশন- ইসি নির্বাহী বিভাগের ইচ্ছাপূরণে কাজ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার কমিশনে বিএনপির পক্ষ থেকে অভিযোগপত্র জমা দেয়ার পর সাংবাদিকদের এ অভিযোগের কথা জানান তিনি।

রিজভী বলেন, স্বাধীনসত্ত্বা বিলীন করে সরকারের হয়ে দখলদারিত্বের কাজ করছে তারা।

রোববার দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও অর্থ বিষয়ক সম্পাদক এম এ সালাম নির্বাচন কমিশন সচিবালয়ে যান। সেখানে তারা সারা দেশে ইউপি নির্বাচন নিয়ে বিভিন্ন অনিয়মের বিষয়ে একটি প্রতিবেদন জমা দেন।

বেরিয়ে যাওয়ার পথে রিজভী সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, প্রথম ধাপের নির্বাচনে কমপক্ষে ১১৪টি ইউনিয়নে বিএনপির কোনো প্রার্থী নেই। এসব জায়গায় কোথাও কোথাও বিএনপির প্রার্থীদের মনোনয়নপত্র জমা নেয়া হয়নি আবার কোথাও কোথাও বাতিল করা হয়েছে।

রিজভী এ সময় অভিযোগ করেন, নির্বাহী বিভাগ, সরকার এবং ক্ষমতাসীন দল যা বলে যাচ্ছে তারা তাই করে যাচ্ছে।

নির্বাচন কমিশন ও প্রশাসন মিলিতভাবে ক্ষমতাসীন দলকে জেতানোর জন্য কাজ করে যাচ্ছে—এ কথা উল্লেখ করে তিনি বিভিন্ন জায়গায় বিএনপির প্রার্থীদের বাতিল করে আওয়ামী লীগের প্রার্থীদের জিতিয়ে দিচ্ছে নির্বাচন কমিশন বলে জানান।

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রথম দফায় ভোট নেওয়া হবে ২২ মার্চ। ওই দিন ৭৩৮টি ইউনিয়ন পরিষদে এ নির্বাচন হবে। এবারই প্রথম পৌরসভার পর রাজনৈতিক দলের পরিচয় ও প্রতীকে এ নির্বাচন হতে যাচ্ছে। নির্বাচন হবে ছয় ধাপে।এখন পর্যন্ত ১১৪ ইউপিতে বিএনপির প্রার্থী নেই।

প্রথম দফায় মনোনয়ন জমা দেয়ার তারিখ ২২ ফেব্রুয়ারি। যাচাই-বাছাই করা হয় ২৩-২৪ ফেব্রুয়ারি আর প্রত্যাহারের শেষ তারিখ ২ মার্চ। প্রতীক বরাদ্দ দেয়া হবে ৩ মার্চ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ