ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে চেয়ারম্যান পদে ৬৮৪টি আসনের মধ্যে ৬৭২ জন দলীয় প্রার্থীর নাম ঘোষণা করে তালিকা প্রকাশ করেছে আওয়ামী লীগ।
রোববার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে সভানেত্রীর দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এ তালিকা ঘোষণা করেন।
এ সময় হানিফ জানান, পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত পরবর্তী কার্যনির্বাহী সভায় নেয়া হবে।
দলীয় সিদ্ধান্তের বাইরে গেলেই ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
এছাড়া সম্প্রতি বিএনপির দেয়া আন্দোলনের ঘোষণার কথা উল্লেখ করে আন্দোলনের শিক্ষা বিএনপিকে কিভাবে দিতে হয় তা জনগণ জানে বলে মন্তব্য হানিফ বলেন, বিএনপি রাজনৈতিকভাবে সংকটপূর্ণ অবস্থায় রয়েছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: