রাজনীতি

বিএনপি কাউন্সিলের শীর্ষ পদের নির্বাচন ১৯ মার্চ

বিএনপি
বিএনপি

বিএনপি চেয়ারপারসন ও সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী দলের এ দুই শীর্ষ পদে আগামী ১৯ মার্চ কাউন্সিলের দিন নির্বাচন হবে।

সোমবার সকালে পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত দলের স্থায়ী কমিটির সদস্য জমিরউদ্দিন সরকার নির্বাচনী তফসিল ঘোষণা করেন।

তফসিল অনুযায়ী, ২ মার্চ সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র ক্রয়, ৪ মার্চ মনোনয়নপত্র জমা, ৫ মার্চ সকাল ১১টায় বাছাই, ৬ মার্চ প্রত্যাহার ও ১৯ মার্চ নির্বাচন।

মনোনয়নপত্র সংগ্রহ আগামী ২ মার্চ, ৪ মার্চ জমা ও যাচাই-বাছাইয়ের সময় ৫ মার্চ। আর ৬ মার্চ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে।

এ নির্বাচনের পুরো প্রক্রিয়ায় রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্বে থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং সহকারী রিটার্নি কর্মকর্তা থাকবেন চেয়ারপার্সনের উপদেষ্টা এম এ মান্নান।

তবে এখনো পর্যন্ত ভেন্যুর বিষয়টি নিশ্চিত হতে না পারায় কাউন্সিল পেছানোর সম্ভাবনার কথা নাকচ করে দেন দলের স্থায়ী কমিটির এ সদস্য।

এদিকে, সকালে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি সম্মান দেখিয়ে আর কেউ এ দুই পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলেই আশা প্রকাশ করেন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ