রাজনীতি

বিএনপির জনপ্রিয়তায় ভীত হয়ে ভেন্যুর অনুমতি দিচ্ছে না সরকার

আব্দুল্লাহ আল নোমান
আব্দুল্লাহ আল নোমান

বিএনপির জনপ্রিয়তায় ভীত হয়ে সরকার কাউন্সিলের ভেন্যুর অনুমতি দিচ্ছে না বলে অভিযোগ করেছেন দলটির নেতারা। আর এখনো ভেন্যু না পাওয়ায় প্রস্তুতিতে বিঘ্ন ঘটছে বলেও দাবি তাদের।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে ‘মানুষ বাঁচাও আন্দোলন’ আয়োজিত আলোচনা সভায় দলের নেতারা এ কথা বলেন।

এ সময় নেতারা নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান, যেসব ইউপিতে বিএনপি মনোনিত চেয়ারম্যান প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারেননি সেখানে নতুন করে নির্বাচনী প্রক্রিয়া শুরু করতে।

ভেন্যু না পাওয়ায় সরকারকে দায়ী করে দলের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেন, বরাবরের মতো এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনেও সরকার কারসাজি করে ভোটের ফল নিজেদের পক্ষে নেয়ার চেষ্টা করবে।

এক-এগারোর জরুরি অবস্থার সময় একটি গোয়েন্দা সংস্থার দেয়া তথ্য যাচাই ছাড়াই প্রকাশের ঘটনায় সংবাদপত্রের সম্পাদকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের বক্তব্যকে গণমাধ্যম বন্ধের পাঁয়তারা বলে মন্তব্য করেন নোমান।

আর সরকার গণতন্ত্র হরণ করে স্বৈরতন্ত্র কায়েম করেছে বলে মন্তব্য করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সামসুজ্জামান দুদু।

এদিকে, বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিল অনুষ্ঠানের বাকী আর মাত্র দুই সপ্তাহের কিছু বেশি সময়। আর এখনো পর্যন্ত ভেন্যুর অনুমতি না পাওয়ায় দলটি সরকারকে দোষারোপ করে আসছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ