বিএনপির চেয়ারপারসন পদের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বর্তমান চেয়ারপারসন খালেদা জিয়া।
বুধবার রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে অস্থায়ী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন সংগ্রহ করেন তার নির্বাচনী এজেন্ট রুহুল করীর রিজভী।
আর বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলের যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান।
বেলা পৌনে ৪টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে স্থাপিত রিটার্নিং অফিসারের অস্থায়ী কার্যালয় থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।
এদিকে, ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ৪ মার্চ, যাচাই-বাছাই ৫ মার্চ আর প্রত্যাহারের শেষ তারিখ ৬ মার্চ।
আগামী ১৯ মার্চ দলের কাউন্সিলের দিন নির্বাচন অনুষ্ঠিত হবে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: