পৌরসভা নির্বাচনের মতো ইউনিয়ন পরিষদেও সরকারের দখলদারিত্ব চলবে—এমন আশঙ্কা প্রকাশ করে নির্বাচন কমিশনকে আবারো চিঠি দিয়েছে বিএনপি।
বুধবার দুপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খানের নেতৃত্বে ৩ সদস্যের একটি প্রতিনিধি দল কমিশনের কাছে এ চিঠি দেয়।
পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও সরকারের নিয়ন্ত্রণ থেকে বের হতে পারছে না।
এছাড়া সরকারি কর্মকর্তা এবং আইন-শৃঙ্খলা বাহিনীকে বাধ্য করে সরকার ক্ষমতা টিকিয়ে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
নির্বাচন কমিশনের প্রয়োজনীয়তা আছে কি-না তা নিয়ে আশঙ্কা প্রকাশ করে মঈন খান বলেন, সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন প্রদর্শনের মধ্য দিয়েই কমিশনের স্বদিচ্ছা প্রমাণিত হবে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: