রাজনীতি

রেকর্ড সংখ্যক মানুষের সমাগম হবে ৭ মার্চ, আশা আ’লীগের

সৈয়দ আশরাফুল ইসলাম
সৈয়দ আশরাফুল ইসলাম

রাজধানীতে ৭ মার্চের জনসভায় রেকর্ড সংখ্যক মানুষের সমাগম হবে বলে আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগ নেতারা।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ৭ মার্চের জনসভা সফল করতে বুধবার বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলীয় কার্যালয়ে যৌথ সভা করে ঢাকা মহানগর আওয়ামী লীগ।

এ সময় নেতারা বলেন, এজন্য আওয়ামী লীগের প্রত্যেক সহযোগী সংগঠনকে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে।

জনসভার দিনটিতে দেশের বিরুদ্ধে বিএনপি-জামাত জোটের ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ার আহ্বানও জানান নেতারা।

এ সময় দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম জনসভা সফল করতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে এর জন্য দলের সব সহযোগী সংগঠনকে নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে যোগাযোগ বাড়ানোর পরামর্শও দেন।

আর দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ দেশের বিরুদ্ধে বিএনপি-জামাতের ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।

আগামী ৩ থেকে ৬ মার্চ দলের সহযোগী সংগঠনগুলোর সঙ্গে ঢাকা মহানগর আওয়ামী লীগকে প্রস্তুতি সভার আয়োজনের কথাও বলেন তিনি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ