রাজনীতি

কাউন্সিল নির্বাচনে খালেদা-তারেকের মনোনয়নপত্র জমা

খালেদা-তারেকক
খালেদা-তারেকক

বিএনপির কাউন্সিল নির্বাচনে চেয়ারপারসন পদে জন্য খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে তার ছেলে তারেক রহমানের মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে। শুক্রবার নয়াপল্টনে রিটার্নিং কর্মকর্তার অস্থায়ী কার্যালয়ে তাদের মনোনয়নপত্র জমা দেয়া হয়।

চেয়ারপারসন পদে খালেদা জিয়ার মনোনয়নপত্র জমা দেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে তারেকের মনোনয়নপত্র জমা দেন দলের আরেক যুগ্ম মহাসচিব মো. শাহজাহান।

বিএনপির শীর্ষ ওই দুই পদে খালেদা ও তারেক ছাড়া আর কেউ মনোনয়নপত্র নেননি। এতে এই দুজনই আবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান ও সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন।

চেয়ারপারসন ও সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য ঘোষিত তফসিল অনুযায়ী, ২ মার্চ সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ, ৪ মার্চ মনোনয়নপত্র জমা, ৫ মার্চ যাচাই-বাছাই ও ৬ মার্চ সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। ১৯ মার্চ হবে নির্বাচন। ওই দিনই বিএনপির জাতীয় কাউন্সিল।

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের স্ত্রী খালেদা জিয়া ১৯৮৪ সাল থেকেই দলটির চেয়ারপারসনের দায়িত্বে আছেন। আর ছয় বছর আগে ২০০৯ সালের ডিসেম্বরে দলের সর্বশেষ কাউন্সিলে সিনিয়র ভাইস চেয়ারম্যান পদ তৈরি করে তাতে খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানকে বসানো হয়।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ