রাজনীতি

কাউন্সিলে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে তাৎক্ষণিক ব্যবস্থা: হান্নান শাহ

হান্নান শাহ
হান্নান শাহ

বিএনপির কাউন্সিলে কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চাইলে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে তা প্রতিহত করা হবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আসম হান্নান শাহ।

শুক্রবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কাউন্সিলের স্থান পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

কাউন্সিল পণ্ডের জন্য ষড়যন্ত্র হতে পারে—এমন আশঙ্কা করে হান্নান শাহ বলেন, বাধা দেয়া হলে কঠিনভাবে তা প্রতিরোধ করা হবে।

এ সময় কাউন্সিল নির্বানকে ঘিরে বিএনপির নানান পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। এছাড়াও জাতীয় কাউন্সিল সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে বলেও আশা প্রকাশ করেন বিএনপির এ নেতা।

পরিদর্শনে গিয়ে কাউন্সিলের জন্য ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের জায়গা পর্যাপ্ত নয় বলে অভিযোগ করে দলের স্থায়ী কমিটির অপর সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, কাউন্সিলকে ঘিরে সরকারের কূট-কৌশল থাকতে পারে।

এদিকে, জাতীয় প্রেসক্লাবে এক অলোচনায় দলের নেতারা বলেন, এ কাউন্সিলের মধ্য দিয়ে নতুন করে উজ্জীবিত হবে বিএনপি নেতাকর্মীরা।

এবারের কাউন্সিলে ত্যাগী ও যোগ্য নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে বলে জানান তারা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ