সরকারে বিরুদ্ধে কিছু বললেই কেবল ১/১১ নিয়ে কথা বলছে কিন্তু ওই সময়ের কুশীলবদের বিচারের আওতায় আনার কথা বলছে না— বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কারাবরণ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনায় সভায় তিনি এ কথা বলেন।
সরকারের দমন-নিপীড়নের বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে।
তিনি আরো বলেন, ১/১১’র মধ্যমে বিরাজনীতিকীকরণ এবং জাতীয়তাবাদকে স্তব্ধ করে দেয়ার চেষ্টা করা হয়েছিল।
সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে কখনই সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয় বলেও মন্তব্য করেন দলটির নেতারা।
সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন দিয়ে কখনোই সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয় বলেও মনে করেন তারা।