বিএনপি দলটি একটি স্বার্থান্বেষী মহল ও স্বাধীনতাবিরোধী চক্রের ষড়যন্ত্রের শিকার হচ্ছে—বলে অভিযোগ করেছেন বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছোট ভাই আহমেদ কামাল।
শনিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউশন মিলনায়তনে ‘শহীদ জিয়া ও জাতীয়তাবাদী আদর্শ বাস্তবায়ন পরিষদ’ আয়োজিত আলোচনা সভায় লিখিত বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
অনুষ্ঠানে আমেদ কামাল তার বক্তব্যে বলেন, বিএনপির বর্তমান অবস্থা নাজুক, তার ভাইয়ের আদর্শের সঙ্গেও দলের কর্মকাণ্ডের এখন কোনো মিল নেই।
বিএনপির দুর্দিনে দলের পক্ষে কাজ করার আশাবাদ ব্যক্ত তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধের সংখ্যা নিয়ে বিতর্কিত বক্তব্য দেয়া ঠিক নয়।
এ সময় লিখিত বক্তব্যে সরকারের নানা কর্মকাণ্ডেরও সমালোচনা করেন জিয়াউর রহমানের ভাই।
দলকে সুসংগঠিত করতে বিএনপির পাশে থাকতে আশাবাদ ব্যক্ত করে ভবিষ্যতে নতুন রাজনৈতিক দল গঠনের কথাও জানান আহমেদ কামাল।
অনুষ্ঠানে সাবেক হুইপ আশরাফ হোসেন বলেন, জিয়ার আদর্শ বাস্তবায়ন করতে হলে দলে গণতন্ত্রের চর্চা করতে হবে।