প্রধান বিচারপতিকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন সেটা তার নিজস্ব—এ কথা জানিয়ে কামরুল ইসলাম বলেন, আদালতের নির্দেশনা মেনে তার জবাব দেয়া হবে।
মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, মঙ্গলবার এক সম্মেলনে যোগ দিতে তিনি মালয়েশিয়া যাচ্ছেন। ১৬ বা ১৭ মার্চ দেশে ফিরবেন। এ জন্য মন্ত্রী আদালতের কাছে আইনজীবীর মাধ্যমে সময় চাইবেন।
এর আগে, সকালে খাদ্যমন্ত্রী ও মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রীকে ১৫ মার্চ আদালতে তলব করে আপিল বিভাগ। ১৪ মার্চের মধ্যে তাদের নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: