রাজনীতি

পিছিয়ে যেতে পারে আ.লীগের জতীয় সম্মেলন

হানিফ
হানিফ

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের কারণে পিছিয়ে যেতে পারে আওয়ামী লীগের ২৮ মার্চের জাতীয় সম্মেলন, জানিয়েছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।

বুধবার সকালে দলের ধানমন্ডি কার্যালয়ে তৃতীয় পর্বে ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিষয়ে বৈঠকে বসেন আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলী সদস্যরা। পরে বৈঠকের বিস্তারিত তুলে ধরে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে দলের কার্যনির্বাহী সংসদের আগামী সভায়—উল্লেখ করে হানিফ বলেন, ইউপি নির্বাচনের জন্য দলের সম্মেলন পিছিয়ে যেতে পারে।

তিনি আরো বলেন, ইউপি নির্বাচনে দলের যারা বিদ্রোহী প্রার্থী রয়েছেন বা বিদ্রোহীদের পক্ষে কাজ করছেন তাদের সাময়িক বহিষ্কার আদেশ বলবৎ আছে। চূড়ান্ত বহিষ্কারের সিদ্ধান্তও নেয়া হবে কার্যনির্বাহী সংসদের আগামী সভায়।

দ্বিতীয় দফায় ইউপি নির্বাচনে দলের যেসব বিদ্রোহী প্রার্থী এখনো মনোনয়ন প্রত্যাহার করেননি, তাদের অবিলম্বে দলীয় প্রার্থীর সমর্থনে নিজেদের মনোনয়ন প্রত্যাহারের নির্দেশ দেন তিনি। তা না হলে পৌর নির্বাচনের মতো এক্ষেত্রেও বহিষ্কার করা হবে তাদের বলেও জানান হানিফ।

ইউপি নির্বাচনের প্রথম পর্ব ২২ মার্চ, দ্বিতীয় পর্ব ৩১ মার্চ অনুষ্ঠিত হবে। ২৭ মার্চ তৃতীয় পর্বের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন।

বুধবার বিকেলে ২৩ এপ্রিল তৃতীয় পর্বের নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করতে, গণভবনে দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বসছে আওয়ামী লীগের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ