গণতন্ত্র হত্যার জন্য বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একদিন জনতার আদালতে প্রধান আসামি হিসেবে দাঁড়াতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়— উল্লেখ করে রিজভী বলেন, প্রধানমন্ত্রীর সহযোগী হিসেবে নির্বাচন কমিশন হবে কালো তালিকাভুক্ত দ্বিতীয় প্রধান আসামি।
এছাড়া দেশের বিচার ব্যবস্থাও ক্ষমতাসীনদের ইচ্ছানুযায়ী পরিচালিত হয় বলে মন্তব্য করেন বিএনপির এ নেতা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: