বিএনপি নেত্রীকে রাজনীতি থেকে বিতাড়িত করতে না পারলে দেশ থেকে সন্ত্রাস-জঙ্গীবাদ দূর করা সম্ভব হবে না বলে জানিয়েছেন জাসদ সভাপতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
শনিবার রাজধানীর মহানগর নাট্যমঞ্চে জাসদের জাতীয় সম্মেলনে তিনি এ কথা বলেন।
হাসানুল হক ইনু বলেন, আপাতদৃষ্টিতে দেশ শান্ত রয়েছে মনে হলেও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দেশবিরোধী ষড়যন্ত্র থেমে নেই। বিএনপি-জামাত পিছু হটায় এখন তাদের আগুন-সন্ত্রাস বন্ধ রয়েছে।
দেশ থেকে জঙ্গা ও সন্ত্রাসবাদ দূর করতে জাসদের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে বিএনপি জামাতের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান জাসদ সভাপতি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: