কাউন্সিলকে ঘিরে সরকারের যেকোন ধরনের ষড়যন্ত্র মোকাবেলায় নেতাকর্মীদের সর্তক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
রোববার সকালে কাউন্সিল সামনে রেখে ঢাকা মহানগর বিএনপির মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
কাউন্সিল নিয়ে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে— উল্লেখ করে নেতা-কর্মীদের পদ পাওয়ার দিকে তৎপর না হয়ে আন্দোলনে তৎপর হওয়ার আহ্বানও জানান গয়েশ্বর চন্দ্র।
সম্মেলনে প্রস্তাব করার ক্ষেত্রে পোস্টারে নিজেদের ছবি ব্যবহার না করারও নির্দেশ দেন তিনি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: