টোল আদায়ের নামে সড়ক-মহাসড়কে চাঁদাবাজি বন্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ব্যবস্থা নেয়ার সুপারিশ করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার সড়ক ও পরিবহন খাতের বিদ্যমান সমস্যা নিয়ে আয়োজিত পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
বৈঠকে পরিবহন মালিকরা অভিযোগ করেন, পৌরসভার নামে বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে টোল আদায়ের কথা বলে পুলিশ পরিবহন চালকদের হয়রানি করছে। বিষয়টি খতিয়ে দেখতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সমন্বয় চেয়েছেন ওবায়দুল কাদের।
একই সঙ্গে রাজধানীর যাত্রাবাড়িতে একটি ট্রাক টার্মিনাল নির্মাণে প্রক্রিয়া শুরু করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।
পাশাপাশি গাড়িতে ফিটনেস স্টিকার ব্যবহার বাধ্যতামূলক করতে বিআরটিএকে নির্দেশ দেন সেতুমন্ত্রী।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: